জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে

আপলোড তারিখঃ 2021-06-22 ইং
জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে ছবির ক্যাপশন:
দর্শনায় ৫ শ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদানকালে আলী মুনসুর বাবু দর্শনা অফিস: দর্শনা পৌরসভায় ৫০০ পরিবারে মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে দামুড়হুদা উপজেলা প্রশাসন। গতকাল সোমবার বেলা ১১টায় পৌরসভা চত্বরে সামাজিক দূরুত্ব বজায় রেখে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু। তিনি বলেন, করোনার কারণে কেউ যাতে খাদ্যের অভাবে না পড়ে সেই দিকে আমাদের লক্ষ রাখতে হবে। প্রযোজনে জনপ্রতিনিধিরা এলাকায় এলাকায় গিয়ে খোঁজখবর রাখবেন। এবং খাদ্যসহায়তা প্রদান করবেন। এই মহামারীতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। তবেই মহামারীর এই সংকট মোকাবিলা করা সম্ভব হবে। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান বলেন, এলাকায় অসংখ্য মধ্যবিত্ত শ্রেণির মানুষের বসবাস। তাই করোনা মহামারীর সময় যেন কেউ খাদ্য অভাবে না পড়ে সেইজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আর করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়াও তা আমাদের দায়িত্ব। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার সচিব মনিরুজ্জামান শিকদার, প্যালেন মেয়র রবিউল হক সুমন, রেজাউল ইসলামসহ পৌরসভার সকল কাউন্সিলার পৌর কর্মকর্তা-কর্মচারীসহ এলাকা সুধী জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)