মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষকলীগের নেতৃবৃন্দ

আপলোড তারিখঃ 2021-06-22 ইং
মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষকলীগের নেতৃবৃন্দ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ কৃষকলীগের তত্ত্বাবধানে সারা দেশে এক কোটি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি সফল করার জন্য মেহেরপুর জেলা কৃষকলীগের উদ্যোগে গাংনী উপজেলার চিংলা কবরস্থানে শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে 'বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২১' উদ্বোধন করা হয়েছে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি ও জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক শান্তি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হক পানু। এসময় বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, জেলা কৃষকলীগ নেতা ও গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক রিয়াজ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা কৃষকলীগের সহসভাপতি ডা. অশোক চন্দ্র বিশ্বাস, আজিজুল হক, পৌর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিন্টু। সার্বিক তত্ত্বাবধান করেন কৃষকলীগ নেতা আব্দুস সাত্তার, নুরুল ইসলাম, কামরুল মেম্বার সালাম, সমশের প্রমুখ। গত বছরের বৃক্ষরোপণ কর্মসূচিতে মেহেরপুর জেলাকে দ্বিতীয় মনোনীত করায় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)