চুয়াডাঙ্গায় সিদ্দিকী নাজমুল আলমের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-06-21 ইং
চুয়াডাঙ্গায় সিদ্দিকী নাজমুল আলমের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সুস্থতা কামনায় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নির্দেশে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জানা যায়, ছাত্রলীগের সাবেক সম্পাদক নাজমুল আলম গত কয়েক দিনযাবত হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় জেলা ছাত্রলীগকর্মীরা স্থানীয় মসজিদে আসর নামাজের পর মুসল্লীদের নিয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক শেখ আনোয়ার, সদস্য ইমরান ফেরদৌস, সাবেক ছাত্রনেতা আল নোমান, জাহাঙ্গীর আলম, সাগর, আরাফাত, সোহাগ, সজিব, নাঈম, সাজিদ, রুকামিন, নিশানসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কর্মীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)