চুয়াডাঙ্গায় ভার্চুয়াল প্লাটফর্মে লোক সাংস্কৃতিক উৎসরে উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-06-20 ইং
চুয়াডাঙ্গায় ভার্চুয়াল প্লাটফর্মে লোক সাংস্কৃতিক উৎসরে উদ্বোধন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ১২ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে দুই দিনব্যাপী দর্শকবিহীন ভার্চুয়াল প্লাটফর্মে জেলা লোক সাংস্কৃতিক উৎসব-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শীমন্ত টাউন হলে এ উৎবের উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক প্রমুখ। অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে জেলা শিল্পকলা একাডেমি, বাউল পরিষদ, অরিন্দম এবং সংলাপ সাংস্কৃতিক সংগঠন পরিবেশনা করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)