প্রতিষ্ঠাবার্ষিক পালনে আসমানখালীতে আ.লীগের সভা

আপলোড তারিখঃ 2021-06-20 ইং
প্রতিষ্ঠাবার্ষিক পালনে আসমানখালীতে আ.লীগের সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে আসমানখালী বাজারে গাংনী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রকিবুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও আসমানখালী মাধ্যমিক বিদ্যলয়ের সভাপতি ডা. জয়নাল আবেদীন, আব্দুল খালেক, খেদের আলী বিশ্বাস ধুলু, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজিবুল হক মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক মুন্সী ইমদাদুল হক, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, কামরুজ্জামান রিপন, লেমন হোসেন রাজা, সামসুর রহমান সামু, ইমদাদুল হক ওদুদ, ইলিয়াস হোসেন, কুতুব উদ্দীন, জাহিদ হোসেন, ইউপি সদস্য মাসুম আলী, মজিবুর হক, কলিম উদ্দীন, নওশাদ আলী, আশাবুল হক, ইমরুল হোসেন, মিজানুর রহমান, বেল্টু রহমান, এনামুল, মাসুম আলী, ইউনুচ আলী, আমজাদ হোসেন খোকন, আনিছুরজ্জামান লিটু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)