বাড়াদী-এনায়েতপুর মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-06-20 ইং
বাড়াদী-এনায়েতপুর মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বাড়াদী-এনায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেঙ্গল সিমেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে হারদী বিশ্বাস ট্রেডার্সের আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় ওসমানপুর লিটন মিস্ত্রি একাদশ বাজিতপুর ঝণ্টু মিস্ত্রী একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। বিশেষ অতিথি ছিলেন বেঙ্গল সিমেন্ট কোম্পানির এজিএম মঈনুল হাসান শিমুল, আরএমএম আবু হানিফ, বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, হারদী বিশ্বাস ট্রেডার্সের স্বত্বাধিকারী সুমন বিশ্বাস, উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক হারদী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী শাহাবুল হক, সহ-দপ্তর সম্পাদক ফজলুর রহমান, হারদী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি পলাশ বিশ্বাস ও কুমারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রজব আলী। হারদী ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হেসেনের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সদস্য মুস্তাক আহম্মেদ স্বপন, হাসিবুল মেম্বার, কুদ্দুস মেম্বার, কৃষক লীগ নেত্রী ডেইজি খাতুন, চায়না খাতুন, কৃষক লীগ সদস্য আহার আলী, ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহ প্রমুখ। উল্লেখ্য, ২০২০ সালে এই টুর্নামেন্টের আয়োজন করা হলেও ফাইনাল খেলাটি ২০২১ সালে অনুষ্ঠিত হলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)