ছবির ক্যাপশন:
কালীগঞ্জ থানা পুলিশের এসআই সাগর সিকদারের মহানুভবতা
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে অসুস্থ হনুমানকে বন বিভাগের কাছে হস্তান্তর করলেন পুলিশ কর্মকর্তা। গতকাল শনিবার বিকেলে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ পরিদর্শক রাজু আহম্মেদের কাছে হনুমানটি হস্তান্তর করেন কালীগঞ্জ থানার এসআই সাগর সিকদার।
হনুমান হস্তান্তর করার সময় এসআই সাগর সিকদার জানান, ‘গত শুক্রবার ভোরে ডিউটি শেষে বাসায় ফেরার পথে একটি হনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় আছড়ে পড়ে। এসময় আমি অসুস্থ হনুমানটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। কিছুটা সুস্থ হওয়ার পর বন বিভাগের কাছে তুলে দিচ্ছি।’
খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ পরিদর্শক রাজু আহম্মেদ জানান, ‘খবর পেয়ে আমরা হনুমানটি নিয়ে যাচ্ছি। পরে সুবিধামতো অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে।
