বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে

আপলোড তারিখঃ 2021-06-20 ইং
বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণকালে নঈম জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় জেলা যুবলীগের কার্যালয় সংলগ্ন স্থানে একটি ফলজ বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। এই বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ কর্মসূচি পরবর্তী সময়ে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও অব্যাহত থাকবে বলে জানান নঈম হাসান জোয়ার্দ্দার। পরে তিনি জেলা যুবলীগের কার্যালয় থেকে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের মধ্যে ফলজ ও বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় যুবলীগের আহ্বানে সাড়া দিয়ে চুয়াডাঙ্গা জেলার প্রত্যেকটি উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে। তাই আজকে (গতকাল) প্রথম ধাপে শতাধিক বৃক্ষ আপনাদের হাতে তুলে দেওয়া হলো। এই বৃক্ষ শুধু আমাদের পুষ্টিই প্রদান করবে না, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও আনায়ন করবে।’ এসময় উপস্থিত ছিলেন যুবলীগ কর্মী রামিম হোসেন সৈকত, সামিউল শেখ সুইট, শেখ রাসেল, তানবীর রেজা টুটুল, দিপু বিশ্বাস, লোকমান, পিয়াস, নোমান, কবির, বিপুল, সজল, সাকিব, অমি, বাঁচ্চু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)