নুরুল ইসলাম সভাপতি ও আব্দুস সালাম সম্পাদক

আপলোড তারিখঃ 2021-06-19 ইং
নুরুল ইসলাম সভাপতি ও আব্দুস সালাম সম্পাদক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সপ্তদশ সম্মেলন অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: অরিন্দম সাংস্কৃতিক সংগঠন চুয়াডাঙ্গার সপ্তদশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিককে সভাপতি ও আব্দুস সালাম সৈকতকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে স্বাস্থ্যবিধি মেনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘বাঙালী সংস্কৃতির প্রগতিশীল বিকাশ চাই’ স্লোগানে সপ্তদশ দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক। সভাপতিত্ব করেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠন চুয়াডাঙ্গার বিদায়ী কমিটির সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দার। সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকতের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য দেন উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদের সাধারণ সম্পাদক হাবীবী জহির রায়হান, ছাত্র ইউনিয়নের চুয়াডাঙ্গার সভাপতি শাওন কুমার রায়সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে কাউন্সিলিং পর্বে অরিন্দমের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২ বছর (১৪২৮-১৪২৯ বঙ্গাব্দ) মেয়াদে নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। কমিটিতে সভাপতি নুরুল ইসলাম মালিক, সহসভাপতি আব্দুল মোমিন টিপু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত, সহসাধারণ সম্পাদক হিরণ-উর রশীদ শান্ত, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মানিক, নাট্যসম্পাদক ইয়াকুব আলী জোয়ার্দ্দার, দপ্তর ও তথ্য-যোগাযোগ সম্পাদক আমিনুজ্জামান সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন বাপ্পী, নৃত্য ও সংগীত সম্পাদক সুমিতা দে, সমাজসেবা সম্পাদক সেলিমুল হাবিব, নির্বাহী সদস্য বজলুর রহমান জোয়ার্দ্দার, হারুন-অর রশীদ, মামুন-আল মাসুদ, অজয় কুমার পাল এবং আলী হোসেন নির্বাচিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)