কালীগঞ্জে ২০টি গৃহহীন পরিবার পাচ্ছে মাথা গোজার ঠাই

আপলোড তারিখঃ 2021-06-19 ইং
কালীগঞ্জে ২০টি গৃহহীন পরিবার পাচ্ছে মাথা গোজার ঠাই ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: এবার মাথা গোজার ঠাই পাবেন ঝিনাইদহ কালীগঞ্জের গৃহহীন দরিদ্র ২০টি পরিবার। ‘বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন থাকবে না’ মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এমন নির্দেশনা বাস্তবায়নে ২য় দফায় কালীগঞ্জে বরাদ্দকৃত ৫টিসহ মোট ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। আগামীকাল রোববার প্রধানমন্ত্রীর এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই গৃহহীন পরিবারদের মধ্যে জমির দলিল ও কাগজপত্র হস্তান্তর করা হবে। কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক গত বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানায়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মধ্যে জমি ও গৃহ প্রদান কার্যক্রমটি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ২য় পর্ষায়ে কালীগঞ্জের কোলা ইউনিয়নের ৫টি ভূমিহীন পরিবারকে জমির দলিল সম্পাদন করে গৃহ প্রদান করা হবে। উল্লেখ্য, এর আগে ১ম পর্যায়ে কালীগঞ্জে ২৭ জন গৃহহীন পরিবারের জন্য ঘর বরাদ্দ করা হয়েছিল। এরমধ্যে সে সময়ে প্রস্তুতকৃত ১২টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। সেই ১ম দফার বাকি ১৫টি ও এবারে ২য় দফার আরও ৫টি ঘরসহ মোট ২০ জন গৃহহীন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করা হবে। এ উপলক্ষে আগামী রোববার সকাল ৯টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আয়োজন করা হবে। স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য বিনীত আহব্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)