ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুর প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (ফেজ-২) প্রজেক্টের আওতায় মেহেরপুর সদর উপজেলার রুদ্রনগর গাভীপালন সিআইজির ৩০ জন সুফলভোগী খামারীর মধ্যে ৩০টি চপার মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মেহেরপুর প্রাণিসম্পদ অফিসের নিজস্ব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. সৈয়দ ছাকিবুল ইসলাম, এলইও ডা. শারমিন আক্তার, উপ-সহকারী কর্মকর্তাবৃন্দসহ দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।
প্রকল্প অফিসার ডা. শারমিন আক্তার বলেন, এনএটিপি-২ এর এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড (এআইএফ-২) এর আওতায় এ উপপ্রকল্প সাবমিট করে রুদ্রনগর গাভীপালন সিআইজি, ৩০% সিআইজির অর্থ এবং ৭০% ম্যাচিং গ্রান্ট হিসেবে প্রকল্প থেকে অর্থ ছাড় হয়েছে সর্বমোট ৫ লাখ ৫৩ হাজার টাকার উপপ্রকল্প পাশ হয়েছে ৩০টি চপার মেশিন ক্রয় বাবদ। এছাড়া আগামীতে গাভী পালনে উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার।
