ছবির ক্যাপশন:
জুড়ানপুর ইউনিয়ন ভূমি অফিসের ঝাড়ুদার মোশাররফ হোসেনের মৃত্যু,
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ভূমি অফিসের ঝাড়ুদার মোশারফ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মোশাররফ হোসেন চাঁদপুর খালপাড়ার মৃত রমজান আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভূমি অফিসের পরিত্যাক্ত ঘরে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর পরিবারের নিকট নগদ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়।
জানা যায়, দামুড়হুদা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোশারফ হোসেন পাঁচ বছর ধরে জুড়ানপুর ভূমি অফিসে ঝাড়ুদারের কাজ করে আসছিলেন। ভূমি অফিসে কাজা করার সুবাধে ওখানেই একটি পরিত্যাক্ত ঘরে তিনি রাত্রীযাপন করতেন। গতকাল আনুমানিক সকাল সাড়ে ৯টায় তাঁর মৃত্যু হয়। সকালে ভূমি অফিসের কর্মরত লোকজন এসে দেখেন মৃত অবস্থায় তিনি পড়ে আছেন। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর পরিবারের নিকট পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছে দামুড়হুদা উপজেলা রাজস্ব পরিবার।
