মেহেরপুরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2021-06-17 ইং
মেহেরপুরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের দিনব্যাপী ক্রীড়া উৎসব ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, পিপি পল্লব ভট্টাচার্য ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা দারা খাঁন। বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ ও জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা তুলসি কুমার দাস। এর আগে সকালে মেহেরপুর জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা তুলসি কুমার পাল ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য দেন মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ ও শিক্ষক ফাইল উদ্দিন। মেহেরপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, এস কে এফ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এবং মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিশুরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)