ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গার গড়াইটুপিতে প্রবাসী স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজের সময় ফার্মেসি মালিক হাতেনাতে আটক হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে স্থানীয় বাজারের নৈশপ্রহরী তাঁদের আটক করে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জের যাদবপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে হাসিবুল ইসলাম হাসু সদর উপজেলার গড়াইটুপি বাজারে তিন বছর আগে ওষুধ ফার্মেসির ব্যবসা শুরু করেন। বাজারের ওপরেই বাসা ভাড়া নিয়ে স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন। এলাকায় থাকার সুবাদে পার্শ্ববতী গহেরপুর গ্রামের আজিজুল ইসলাম ভারতের মেয়ে ইয়াছমিন খাতুন নামের এক স্বামী পরিত্যক্ত যুবতীর সাথে এক বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং শুরু হয় অনৈতিক সম্পর্ক। গত পরশু মঙ্গলবার রাত আনুমানিক একটার দিকে বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে তার প্রেমিকাকে ঘরে তোলেন অভিযুক্ত হাসু। ঘটনাটি দেখেন বাজারের নাইট গার্ড।
পরে বিষয়টি টের পেলে ওই প্রেমিকা ঘরের ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে গড়াইটুপি বাজারের নাইট গার্ড লিয়াকত আলী স্থানীয়দের সহযোগিতায় আটক করে তাদের ঘরে তালাবদ্ধ করে রাখে। সকাল হলে উৎসুক জনতা ভিড় করে তাদের দেখার জন্য। পরে স্থানীয় তিতুদহ ক্যাম্প পুলিশ গতকাল বুধবার বেলা ১১টার দিকে তাঁদের আটক করে দর্শনা থানায় নেয়। এক সন্তানের জনক হাসু ও ইয়াছমিনের ঘটনাটি এলাকায়ে ছড়িয়ে পড়ায় স্থানীয় চায়ের দোকানগুলোতে শুরু হয়েছে নানা ধরনের গুঞ্জন।
