তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলার মাঠে আনতে হবে

আপলোড তারিখঃ 2021-06-17 ইং
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলার মাঠে আনতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বঙ্গমাতা-বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলার মাঠে আনতে হবে। খেলাধুলা যেমন শরীর ও মনকে ভালো রাখে, তেমনি সামাজিক হতেও শেখায়। দলগত কাজ শেখায়, সামাজিক দায়বদ্ধতা শেখায়। মোবাইলে গেমে আসক্ত হয়ে তরুণ প্রজন্ম ভালো কাজ থেকে পিছিয়ে যাচ্ছে। সেই জন্য প্রত্যেক অভিভাবকের নিজ দায়িত্বে সন্তানকে খেলার মাঠে পাঠানো উচিত। খেলাধুলার চর্চা বাড়াতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সাদিকুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। ফাইনালে বালিকা বিভাগে চুয়াডাঙ্গা সদর উপজেলা দল ১-০ গোলে পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালক বিভাগে চুয়াডাঙ্গা পৌরসভা ১-০ গোলে চুয়াডাঙ্গা সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, সহসভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক দিলরুবা খুকু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি সরোয়ার হোসেন জোয়ার্দ্দার, সাবেক নির্বাহী সদস্য নাসির আহাদ জোয়ার্দ্দার, সাবেক নির্বাহী সদস্য ওবায়দুল হক জোয়ার্দ্দার, শহিদুল কদর জোয়ার্দ্দার, ডা. হারুন-অর-রশিদ পলাশ, জেলা স্কাউটস-এর সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক প্রমুখ। গতকালের ফাইনাল খেলাটি পরিচালনা করেন হাফিজুর রহমান, রেজাউল হক রিজু, একরামুল হক নিপুল, আব্দুর সবুর, মাসুদুর রহমান খোকন, লিটা হোসেন ও রিয়ান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)