মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2021-06-16 ইং
মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে করোনাভাইরাসের বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাক্স ব্যবহার না করায় এবং ৬টার পর দোকানপাট খোলা রাখার কারণে ৬ জনের নিকট থেকে ৩ হাজার ৪ শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুয়াযী এদিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করায় ও বিকেল ৬টার পর দোকানপাট খোলা রাখার কারণে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ, আনন্দবাস, দারিয়াপুর ও মহাজনপুর বাজারে অভিযান চালিয়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৬ জনকে ৩ হাজার ৪শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে মুজিবনগর থানার ফোর্স ও সার্ভেয়ার শাহাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)