কালীগঞ্জে করোনায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-06-16 ইং
কালীগঞ্জে করোনায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মাহবুবুর রহমান (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মাহবুবুর রহমান কালীগঞ্জ শহরের সালমান ফার্মেসির মালিক। রাতে নিহতের লাশ তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার নারানপুরে নিয়ে দাফনকার্য সম্পন্ন করা হয়। নিহতের মামা সরোয়ার হোসেন জানান, গত ৫দিন আগে করোনা পরীক্ষায় তার করোনা রির্পোট পজেটিভ ধরা পড়েছিল এবং নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে যশোরে নেওয়া হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় নেওয়ার পথে বেলা ১১টার দিকে আরিচা ফেরিঘাটে তার মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)