মুজিবনগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

আপলোড তারিখঃ 2017-05-15 ইং
মুজিবনগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর ইউএনও হেমায়েত উদ্দিন, বাগোয়ান ইুউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রুহুল আমিন, মুজিবনগর মাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম প্রমুখ। উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রোজেক্ট প্রদর্শন করে সবাইকে তাক লাগিয়েছে। এ সময় অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলার প্রতিপাদ্য বিষয় হলো `উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি`। আজ ১৬ মে'১৭ পুরস্কার  বিতরণের মধ্য দিয়ে এ মেলা শেষ হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি প্রধান শিক্ষক আলীফ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)