মেহেরপুরে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল

আপলোড তারিখঃ 2021-06-15 ইং
মেহেরপুরে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ডওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল মাস্কসহ অন্যান্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন। পরে মেহেরপুর জেলা পরিষদের সামনে থেকে বড় বাজার মোড় পর্যন্ত জেলা পরিষদের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ ও সাবান বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল জানান, মেহেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে ৩ লক্ষ ৯০ হাজার মাস্ক, ১০ হাজার হ্যান্ড স্যানিটাজার, ১০ হাজার হ্যান্ডওয়াশ, ১০ হাজার সাবান বিবরণ করা হবে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নার্গিস সুলতানা, সামিউন বাসির পলি, অতুল মোরশেদ, ইমতিয়াজ আহমদ মিরন, খাজা মইনুদ্দিন লিটন, আজিমুল বাবি মুকুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)