বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করায় ওয়াতকুলি জান্নাতিকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2021-06-15 ইং
বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করায় ওয়াতকুলি জান্নাতিকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করায় আলমডাঙ্গা সরকারি কলেজের পক্ষ থেকে ওয়াতকুলি জান্নাতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার মিঠুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জান্নাতির হাতে সংবর্ধনা ক্রেস্ট ও নগত ৬০ হাজার টাকা তুলে দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক খ.হামিদুল ইসলাম, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, প্রেসক্লাবের সহ-সভাপতি আতিয়ার রহমান মুকুল। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক সৈয়দ মামুন রেজা, আব্দুল মোনায়েম, মহিতুর রহমান, ইকবাল হোসেন, খলিলুর রহমান, হাবিবুর রহমান, মাকসুদুর রহমান, ফারুক হোসেন, তাপস রশিদ, কলি খন্দকার, শামিমা খাতুনসহ শিক্ষকবৃন্দ। এছাড়াও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া প্রভাষক মুরাদ আলীর স্ত্রীর হাতে কলেজের শিক্ষকদের পক্ষ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা প্রদান করা হয় এবং একজন অসুস্থ শিক্ষককে ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)