দামুড়হুদায় ৪জন আড়ৎ ও মুদি দোকানীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

আপলোড তারিখঃ 2017-05-15 ইং
দামুড়হুদায় ৪জন আড়ৎ ও মুদি দোকানীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ছবির ক্যাপশন:
দামুড়হুদা অফিস: দামুড়হুদা বাজারে চাউলের আড়ৎ ও মুদি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এর মধ্যে চাউলের আড়ৎতের ছানোয়ার হোসেনের ২হাজার ৫শত টাকা, মানিকের ১হাজার টাকা, আব্দুল ওহাবের ১হাজার টাকা ও মুদি দোকানের শাহাবুলের ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাটজাত মোড়ক ব্যবহারনা করে প্লাষ্টিক মোড়ক ব্যবহার করায় এই জরিমানা করা হয়। গতকাল সোমবার সকালে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা ও নির্বাহী ম্যাজিট্রেট এই আদালত পরিচালনা করেন। আদালত সুত্রে জানাযায়, গতকাল সোমবার সকাল ১১টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা ও নির্বাহী ম্যাজিট্রেট দামুড়হুদা সদরের `ট`বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এসময় উক্ত চাউলের আড়ৎদার ও মুদি দোকানে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাষ্টিকের মোড়ক ব্যবহার করায় তাদেরকে পন্যের পাটজাত মোড়ক বাধ্যতা মূলক ব্যবহার আইনের ২০১০এর ৪ ও ১৪ধারায় দোষী সাবস্থ্য করে এই জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)