আন্দুলবাড়ীয়ায় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নজরুল মল্লিক

আপলোড তারিখঃ 2021-06-14 ইং
আন্দুলবাড়ীয়ায় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নজরুল মল্লিক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: দীর্ঘদিন পর এলাকায় ফিরে নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি নজরুল মল্লিক। গতকাল রোববার রাত ৯টায় আন্দুলবাড়ীয়া বাজারস্থ আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজোর গদিঘরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তাঁর সফরসঙ্গী ছিলেন রাজধানী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. খন্দকার মো. মিজানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বলাই, মুক্তার আলী, রঞ্জিত মল্লিক, মহিউদ্দীন মহিসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)