দামুড়হুদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির নির্বাচন : প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ

আপলোড তারিখঃ 2017-05-15 ইং
দামুড়হুদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির নির্বাচন : প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ ছবির ক্যাপশন:
এমআই মিরাজ: দামুড়হুদা গালর্স স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ সম্পন্ন। গতকাল সোমবার সকালে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করে দেওয়া হয়েছে। দামুড়হুদা উপজেলা মাধ্যমিক অফিসার ও প্রিজাইডিং অফিসার বিকাশ কুমার সাহা জানান, আসন্ন ২৫মে দামুড়হুদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষে গতকাল সোমবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে। এই নির্বাচনে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে স্কুল শাখায় ৬ জন, কলেজ শাখায় ৩জন ও মহিলা অভিভাবক শাখায় ২জন। স্কুল শাখায় প্রার্থীদের মধ্যে মুনছুর আলীর প্রতিক (টিউবওয়েল), মোঃ ইমরান আকাশ (ইমান) প্রতিক (ফুটবল), এম নুরুন্নবী (আনারস), মোঃ আব্দুল মালেক (চেয়ার), মোঃ ছাইদুর রহমান (মাছ) ও আবুল হাসেম (বই)। কলেজ শাখায় আবুল বাশার (ছাতা), মোঃ সুজাত আলী (মই) ও মোঃ সৈয়দ তিতুয়ার রহমান (বৈদুতিক পাখা)। মহিলা সদস্য মোছাঃ সুমাইয়া পারভীন (আম) ও মোছাঃ ঝরনা খাতুন (কাপ পিরিচ)। আগামী ২৫মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ন ভোট গ্রহন চলবে বলে তিনি  আরো জানান। এদিকে প্রর্থীরা প্রতিক পাওয়ার পর থেকেই  যেন নির্বাচনী এলাকায় ব্যাপক হারে প্রচার প্রচারণায় মেতে উঠেছে।এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)