জীবননগরের কর্চাডাঙ্গায় পুলিশের জুয়াবিরোধী অভিযানে পাঁচ জুয়াড়ী আটক

আপলোড তারিখঃ 2021-06-13 ইং
জীবননগরের কর্চাডাঙ্গায় পুলিশের জুয়াবিরোধী অভিযানে পাঁচ জুয়াড়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার কর্চাডাঙ্গায় অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়ীকে আটক করেছে শাহাপুর ফাঁড়ির পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে নগদ ১৩ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে তাঁদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা গ্রামের পদ্মবিল নামক মাঠে জনৈক ভদু মণ্ডলের মেহগনি বাগানে নিয়নিত জুয়ার জমজমাট আসর বসিয়ে আসছিলেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জমির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়ীকে আটক করেন। আটককৃতরা হলেন- আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা গ্রামের আখের আলীর পুত্র ফারুক হোসেন (৪০), জেহের আলীর পুত্র মশিয়ার (৪০), তোফাজ্জেল হোসেনের পুত্র কামরুজ্জামান (৪৬), আন্দুলবাড়ীয়া গ্রামের খা পাড়ার আলী শেখের পুত্র আব্দুল হাকিম (৩৬)ও নিধিকুণ্ডু গ্রামের আব্দুল আজিজের পুত্র সাহাবুল হোসেন ওরফে মধু (৩৫)। গতকাল শনিবার সকালে আটককৃত পাঁচ আসামিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)