আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় পাঁচজনকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-06-13 ইং
আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় পাঁচজনকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মেনে রাস্তায় চলাচল করায় ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে জরিমানা করেছেন। গতকাল শনিবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির। এসময় মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ৫ জনকে ১৯ শ টাকা জরিমানা করা হয়। জানা যায়, গতকাল দুপুরে শহরের আলিফ উদ্দিন মোড় থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়। এসময় স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় বধূয়া কসমেটিক্সে ৩ শ টাকা, হাইরোডের সাইকেল ম্যাকানিকের দোকানে মাস্ক না পরে জটলা সৃষ্টি করায় ৫ শ টাকা, পৌর এলাকার হাউসপুরে মণ্ডল মিষ্টান্ন ভাণ্ডারে ৩ শ টাকা, এছাড়াও ২টি মোটরসাইকেল মালিককে ৮ শ টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)