দর্শনায় সরকারিভাবে গৃহ নির্মাণকাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

আপলোড তারিখঃ 2021-06-12 ইং
দর্শনায় সরকারিভাবে গৃহ নির্মাণকাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: মুজিববর্ষে দামুড়হুদা উপজেলায় ২য় পর্যায়ে ‘ক’ শ্রেণির তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য মোট ৩৩টি ঘর নির্মাণ করা হয়েছে। এছাড়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত ৫টি পরিবারকে সরকারি ঘর বরাদ্দ দেওয়া হয়। নির্মাণ হওয়া ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আসুদুজ্জামান। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা রেল গেট সংলগ্ন সরকারিভাবে তৈরি করা ঘর পরিদর্শন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এ ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ২০ জুন। দামুড়হুদা উপজেলায় সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দুঃসহ মানুষের জন্য নির্মিত এসব ঘরের গুণগত দিক, নির্মাণকাজের অগ্রগতি সার্বিক বিষয়ে দেখে আমার খুব ভালো লেগেছে। সেই সাথে এত সুন্দর স্থানে ঘর নির্মাণ করায় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানকে ধন্যবাদ জানায়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, ইঞ্জিনিয়ার আব্দুল খালেদ, পিআইও আশরাফ আলী ও হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)