দামুড়হুদা জুড়ানপুরে ওরিয়েন্টেশন কর্মশালা

আপলোড তারিখঃ 2017-05-14 ইং
দামুড়হুদা জুড়ানপুরে ওরিয়েন্টেশন কর্মশালা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন পরিষদ হলরুমে `শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়)` শীর্ষক জিওবি প্রকল্পের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন। ১ম অধিবেশনে উপস্থিত অতিথিরা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উদ্দেশ্যে জ্ঞানগর্ভ বক্তব্য উপস্থাপন করেন। ২য় অধিবেশনে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. রওশন আরা নারী ও অটিস্টিক শিশুদের স্বাস্থ্য সতর্কতা ও পরিচর্যা নিয়ে আলোচনা করেন। কর্মশালায় জেলা তথ্য অফিসের ফারুক হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম, কাজী ও গণ্যমান্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)