কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-06-10 ইং
কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গার সদরে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সরোজগঞ্জ বাজারের জুয়েল রানার চাতালে উন্মুক্ত মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক সেলিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মোহাম্মদ দিপন, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মবিষয়ক সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শহিদুল ইসলাম, ইমরান হোসেন বিপ্লব, আবু তাহের, ভুলন শেখ, ইমরান হোসেন, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, গড়াইটুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আ, মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক রানা আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সদস্য হাসানুজ্জামান হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)