ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কাজল আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনসে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ দমন সভায় সকল ভালো কাজের স্বীকৃতি স্বরুপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন তিনি। এসময় মাহাবুবুর রহমান কাজলের হাতে পুলিশ সুপার জাহিদুল ইসলাম শুভেচ্ছা স্মারক তুলে দেন। এছাড়া মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে দর্শনা থানার এএসআই আনোয়ারুল হক শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
