দায়িত্ব নিলেন কালীগঞ্জের সাবেক মেয়র মাহবুবার রহমান : পড়ালেখার অর্থাভাব ঘুচলো শাহিনের

আপলোড তারিখঃ 2017-05-14 ইং
দায়িত্ব নিলেন কালীগঞ্জের সাবেক মেয়র মাহবুবার রহমান : পড়ালেখার অর্থাভাব ঘুচলো শাহিনের ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল এন্ড কলেজ থেকে একমাত্র জিপিএ-৫ পাওয়া দরিদ্র ঘরের সন্তান শাহিন আলমের পড়ালেখার অভাব ঘুচে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে খবর প্রকাশিত হলে তার বাড়ি ছুটে যান ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, সমাজসেবক ও মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য বিএনপি নেতা মাহবুবার রহমান। তিনি শাহিন আলমের পড়ালেখার পাটকাটি দিয়ে ঘেরা বেড়ার ঘর দেখে আবেগ আর ধরে রাখতে পারেন নি। মাহবুবার রহমান জানান, ঘরের বেড়াও উই পোকায় খেয়ে ফেলেছে। এমন ঘর বসবাসের অযোগ্য। এমন হতদরিদ্র পরিবারের সন্তান শাহিন আলমের মেধা দেখে তিনি বিস্মিত হন। সাবেক মেয়র মাহবুবার রহমান শাহিন আলমকে প্রতি মাসে পড়ালেখার খরচ বাবাদ তিন হাজার টাকা করে প্রদানের ঘোষনা দেন। এ সময় তিনি মেধাবী ছাত্র শাহিন আলমকে মাহতাব উদ্দীন কলেজে ফ্রি পড়ালেখা করার প্রস্তাব দেন। কিন্তু শাহিন আলম ঝিনাইদহ কেসি কলেজে পড়ার ইচ্ছা ব্যক্ত করায় তিনি প্রতি মাসে তাকে পড়ালেখার খরচ বাবাদ ৩ হাজার টাকা দেওয়া হবে বলে জানান। এছাড়া ভর্তির জন্য ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহের ঠিকাদার লিটন, চঞ্চল মালিথা ও ফ্রি কোচিং করার জন্য দুরবীনের পরিচালক নাজমুস সাকিব তথি প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)