আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র হলেন মজিবুল ইসলাম

আপলোড তারিখঃ 2021-06-08 ইং
আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র হলেন মজিবুল ইসলাম ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভায় প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর মেয়রের অফিসকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কাউন্সিলরগণের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলামকে প্যানেল মেয়র-১, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল ইসলাম স্বপনকে প্যানেল মেয়র-২ ও ৩ নম্বর ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মনোয়ারা খাতুনকে প্যানেল মেয়র-৩ নির্বাচিত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর সদরউদ্দিন ভোলা, আলাল উদ্দিন, আব্দুল গাফ্ফার, বাপ্পি, এস এম বাবু, সাইফুল ইসলাম, আবু ডালিম হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)