জীবননগরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-06-06 ইং
জীবননগরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় জীবননগর পৌর এলাকার সুবলপুর কেন্দ্রে একটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। পৌর এলাকার ৯টি ওয়ার্ডে একযোগে ২৫টি কেন্দ্রে ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৩৯৭ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ট্যাবলেট এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭০৩ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ট্যাবলেট খাওয়ানো হবে। ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র শহিদুল ইসলাম, প্যানেল মেয়র-২ শোয়ের আহম্মেদ অঞ্জন, প্যানেল মেয়র-৩ রিজিয়া খাতুন, কাউন্সিলর জয়নাল আবেদিন, আবুল কাশেম, জামাল হোসেন খোকন, ওয়াসিম রাজা, মতিয়ার রহমান, আপিল মাহমুদ, খোকন হোসেন, মহিলা কাউন্সিলর মাহফুজা পারভীন ও পরিছন বেগম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)