চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-06-06 ইং
চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেন বলেছেন, ‘মহামারি করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে এবং সদর হাসপাতালে আইসিইউ বেড চালুর দাবিতে সচেতন মহলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাচ্ছি।’ গতকাল শনিবার বিকেলে শহরের মালোপাড়াস্থ উন্নয়ন সংগঠন ওয়েভ ফাউন্ডেশনে অনুষ্ঠিত জেলা কমিটির সভায় অ্যাড. আলমগীর হোসেন এসব কথা বলেছেন। জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা কমিটির সভায় লোকমোর্চার সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা, আবুল কালাম আজাদ, অ্যাড. রফিকুল ইসলাম, আনোয়ার উদ্দিন, ইলিয়াস হোসেন, হেলেনা নাসরিন, পারভীন লাইলা, সেলিমুল হাবিব সেলিম, জুলিয়ান আহম্মদ, জামান আখতার, লিটু বিশ্বাস, দিলরুবা খানম, শামসুজ্জোহা রানা, অ্যাড. বজলুর রহমান, পূর্ণিমা রানী সাহা, কিশোর কুমার কুণ্ডুুসহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেন আরও বলেন, জেলার ভারত সীমান্তবর্তী গ্রামগুলোতে করোনা শনাক্তের হার বেড়ে গেছে এবং মৃত্যুর সংখ্যাও দিন দিন বাড়েছে। অথচ সদর হাসপাতালে করোনায় আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য কোনো আইসিইউ বেড নেই। লোকমোর্চা মনে করে জেলার রোগীদের সুচিকিৎসার জন্য আইসিইউ বেড চালুর বিষয়ে প্রশাসনিকভাবে ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে আলোচনা করা এবং এ বিষয়ে করণীয় নিয়ে লোকমোর্চা কাজ করবে। জেলার সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)