জনবান্ধব বাজেটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের আনন্দ র‌্যালি

আপলোড তারিখঃ 2021-06-04 ইং
জনবান্ধব বাজেটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের আনন্দ র‌্যালি ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়ার জনবান্ধব বাজেটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহাবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মকসেদুল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন টিটু, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক অর্থ সম্পাদক রিমন আহমেদ, সাবেক সহসম্পাদক বাপ্পি, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক মো. রাজু আহমেদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি রানা, ছাত্রলীগ নেতা রকি, মোমিন, জান্নাত, টোকন, হিরোক, শাকিল, আকাশ, মুন্না, কাব্য, ফিরোজ, উজ্জ্বল, রামিম, ইভোন, দিপু, সোহাগ, স্বাধীন, শাওন, রহিম, আনিসসহ জেলা, পৌর, কলেজ, থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)