কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেলেন ১১৪ জন

আপলোড তারিখঃ 2021-06-04 ইং
কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেলেন ১১৪ জন ছবির ক্যাপশন:
দর্শনা চেকপোস্ট দিয়ে আরও একজনের দেশে প্রবেশ নিজস্ব প্রতিবেদক: দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফেরা আরও ১১৪ জনকে টানা ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা নার্সিং ইন্সটিটিউট কোয়ারেন্টিন থেকে ৪ জন, চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ৭৮ জন, হোটেল শয়ন বিলাশ থেকে ৯ জন, হোটেল ড্রিম গার্ডেন থেকে ৬ জন ও হোটেল ভিআইপি থেকে ১০ জনসহ মোট ১১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়। জানা যায়, ২০ মে ভারতীয় উপ-হাইকমিশন থেকে অনাপত্তিপত্র গ্রহণ করে ১১৮ জন ভারতের নদীয়া জেলার গেদে চেকপোস্টে কাস্টমস ইমিগ্রেশন শেষে দর্শনা চেকপোস্টে প্রবেশ করেন। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা জয়নগর সীমান্ত পথ দিয়ে দেশে ফেরেন তারা। দেশে প্রবেশের পর তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ জনের নমুনায় করোনা শনাক্ত হওয়ায় তাঁদেরকে হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়। বাকী ১১৪ জনকে বিশেষ পরিবহন ব্যবস্থায় নির্ধারিত কোয়ারেন্টাইনে নেওয়া হয়। গত বুধবার তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন পূর্ণ হওয়ায় গতকাল তাঁদেরকে ছারপত্র দেওয়া হয়। এদিকে, গতকাল বৃহস্পতিবার দর্শনা চেকপোস্ট দিয়ে আরও একজন দেশে ফিরেছেন। এনিয়ে গত ১৯ দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট দেশে ফিরেছে ভারতে আটকেপড়া ৭৪৭ জন। এর মধ্যে ১১জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফেরা ব্যক্তিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল প্রাঙ্গনের নার্সিং ইন্সটিটিউটের পাশের ভবনে রাখা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, ২০ মে দেশে প্রবেশের পর ১১৪ জনকে কোয়ারেন্টিনের জন্য তাদের বিশেষ পরিবহন ব্যবস্থায় তিনটি হোটেলসহ নির্ধারিত বিভিন্ন কোয়ারেন্টাইনে নেওয়া হয়। গত বুধবার তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন সম্পূর্ণ হওয়ায় (আজ) বৃহস্পতিবার তাদেরকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)