আন্দুলবাড়ীয়াকে হারিয়ে উথলী চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2021-06-03 ইং
আন্দুলবাড়ীয়াকে হারিয়ে উথলী চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
জীবননগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল জীবননগর অফিস: জীবননগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জীবননগর থানা পাইলট (মডেল) মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ও উথলী ইউনিয়ন একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় উথলী ইউনিয়ন ২-১ গোলে আন্দুলবাড়ীয়া ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী এবং ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। এছাড়াও উপস্থিত ছিলেন উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, আবু সাঈদ মোহাম্মদ সাদ প্রমুখ। খেলাটি পরিচালনা করেন জীবননগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি শাহ্ মো. শরিফুল ইসলাম ছোট বাবু। রেফারির দায়িত্ব পালন করেন আব্দুস সবুর, সহকারী হিসেবে ছিলেন রবিউল ইসলাম ও সাইদুর রহমান। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন সিরাজুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)