ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে দিনে-দুপুরে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের কাথুলী মোড়ের তিথি এন্টারপ্রাইজে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার চুরি হয়েছে বলে জানান দোকান মালিক। দিকে এমন ঘটনা ঘটেছে।
এ বিষয়ে তিথি এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আমি দোকান বন্ধ করে বাসায় খেতে যায়। পরে আড়াইটার দিকে দোকান খুলে দেখি দোকানের পেছনের অংশের ওপরের টিন কেটে দোকানের ভেতরে প্রবেশ করে নগদ ৯০ হাজার টাকা, ৩৫ হাজার টাকার রিচার্জ কার্ড, বিকাশ কাজে ব্যবহৃত দুটি মোবাইল যেখানে বিকাশের টাকাও ছিল ও বিভিন্ন রকম উন্নতমানের রাসায়নিক বিষ ও বীজ নিয়ে যান। এতে আমার দুই লাখ টাকার মতো নিয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘দিনের বেলায় যদি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি হয়, তাহলে কী করে ব্যবসা করব? ক্ষুদ্র ব্যবসা থেকেই জীবিকা নির্বাহ করি। আমি এর সুষ্ঠু বিচার চাচ্ছি।’
কাথুলী গ্রামের স্থানীয় ব্যবসায়ী নাহিদুজ্জামান জানান, দিনে-দুপুরে যদি এমন ঘটনা ঘটতে থাকে তাহলে তো ব্যবসা করাই কঠিন। একজন দোকানদার জানান, ‘আমরা ছোট্ট ব্যবসা করে আমাদের সংসার চালায়, ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালায়। আমরা আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা চাই।’
এ বিষয়ে ধলা ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম জানান, ‘ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকানের পিছনের অংশের টিন কাটা ছিল। দোকান মালিক আমাদের জানায়, নগদ ৯০ হাজার টাকা, ৩৫ হাজার টাকার রিচার্জ কার্ড, দুটি মোবাইল ফোন চুরি হয়েছে।’
