ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে অনলাইনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা তথ্য অফিসারের অফিসকক্ষে প্রধান অতিথি হিসেবে ভিডিওকলে সংযুক্ত হয়ে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মনিরুজ্জামান। তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে শিশুদের প্রশ্ন করে জানার আগ্রহ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসান ফেরদৌসী ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান।
স্বাস্থ্যবিধি মেনে অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ক-গ্রুপ (১ম থেকে ৫ম শ্রেণি) থেকে প্রথম স্থান অধিকার করে চুয়াডাঙ্গা কলেক্টরেট স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেণির ছাত্রী সানজিদা জামান স্পর্শ, দ্বিতীয় স্থান অধিকার করে ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মুবতাছিম জামান আরাফ এবং চুয়াডাঙ্গা কলেক্টরেট স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেণীর ছাত্র শেখ তানজিম রহমান অহন। খ-গ্রুপ (৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি) থেকে প্রথম স্থান অধিকার করে ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র প্রিয়ম জ্যোতি সাহা, দ্বিতীয় স্থান অধিকার করে একই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র শান্তনু ইসলাম অন্তু এবং তৃতীয় স্থান অধিকার করে চুয়াডাঙ্গা কলেক্টরেট স্কুল এন্ড কলেজের ছাত্র ৯ম শ্রেণির ছাত্র জয় কর্মকার সনি।
