ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মন্দিরে সিলিং ফ্যান প্রদানকালে অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস
সমীকরণ প্রতিবেদন:
তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী দাসপাড়া শ্রী শ্রী শিব দূর্গা সার্বজনিন মন্দিরে সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মন্দিরের নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে ৪টি সিলিং ফ্যান তুলে দেওয়া হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফ্যান বিতরণ করেন।
এসময় তিনি বলেন, ‘আমি চুয়াডাঙ্গাতে যোগদানের পর থেকেই দেখছি তারা দেবী ফাউন্ডেশন জেলাতে বিভিন্ন ধরনের মানবসেবামূলক কাজ পরিচালনা করে যাচ্ছে, যা সত্যিই প্রশংসার দাবিদার।’
মন্দির পরিচালনা কমিটির সভাপতি-শ্রী উজ্জ্বল কুমার দাসের সভাপতিত্বে ফ্যান বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি ও পান্না সিনেমা হলের ম্যানেজার খন্দকার আব্দুর রশীদ হীরা। মন্দির পরিচালনা কমিটির সেক্রেটারি শ্রী সুজিত কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা আকাল কুমার দাস, মদন কুমার দাস, ফডিং চন্দ্র দাস, সন্নাসি চন্দ্র দাস, সদস্য রতন কুমার দাস, পলাশ কুমার দাস প্রমুখ।
