খেলায় গাংনী, চিৎলা, খাসকররা ও জেহালার জয়লাভ

আপলোড তারিখঃ 2021-06-01 ইং
খেলায় গাংনী, চিৎলা, খাসকররা ও জেহালার জয়লাভ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন : প্রথম দিনের আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা ফুটবল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আবু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, চিৎলা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ প্রমুখ। উদ্বোধনী দিনে চারটি দলের খেলা অনুষ্ঠিত হয়। গাংনী বনাম ডাউকির খেলায় গাংনী ইউনিয়ন জয়লাভ করে। আইলহাঁস বনাম চিৎলার খেলায় চিৎলা ইউনিয়ন জয়লাভ করে, বাড়াদী বনাম খাসকররা খেলায় খাসকররা জয়লাভ করে এবং জেহালা বনাম জামজামির খেলায় জেহালা জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মুনছুর আলী, সোহাগ আলী, হাসান আলী ও মহসীন কামাল। আজও চারটি দলের খেলা অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)