মেহেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-05-31 ইং
মেহেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় সেখানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুল আলম। উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী, আমদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় আমদহ ইউনিয়ন জয়লাভ করেছে। খেলায় আমদাহ ইউনিয়ন টাইব্রেকারে ২-০ গোলে পিরোজপুর ইউনিয়নকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ২৯ মিনিটের মাথায় আসমাউল গোল করে আমদাহ ইউনিয়নকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ২৬ মিনিটের মাথায় শামীম গোল করে খেলায় সমতা ফেরান। বাকি সময় কোনো দলই গোল করতে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। খেলায় আমদাহ ইউনিয়নের পক্ষে রাসেল ও রকিবুল ইসলাম গোল করলেও হিমেলের শর্ট বারের ওপর দিয়ে চলে যায়। অপর দিকে, পিরোজপুরের পক্ষে মুস্তাফিজুর রহমানের শর্ট বাইরে দিয়ে চলে গেলেও খালেদুল, সাদ্দাম এবং শামীমের শর্ট আমদাহের গোলরক্ষক সজীব আটকে দিয়ে দলের নায়ক বনে যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)