চুয়াডাঙ্গায় লোকমোর্চার উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-05-30 ইং
চুয়াডাঙ্গায় লোকমোর্চার উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় লোকমোর্চার উদ্যোগে ‘দায়বদ্ধ স্বাস্থসেবা ও স্বাস্থ্যসেবা পরীবিক্ষণ’ বিষয়ক দুইদিনের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টায় জেলা শহরের মালোপাড়ায় অবস্থিত ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. মানিক আকবর। বিশেষ অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবি জহির রায়হান, উপজেলা লোকমোর্চার সিনিয়র সহসভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক শারমিন লাইলা। প্রশিক্ষণটিতে ক্লাস নেন শরিফুল আলম লিটন, আব্দুর শুকুর ও কামরুজ্জামান যুদ্ধ। প্রশিক্ষণের সার্বিক পরিচালনা করেন লোকমোর্চার সচিব কানিজ সুলতানা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)