আলমডাঙ্গায় প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ

আপলোড তারিখঃ 2017-05-13 ইং
আলমডাঙ্গায় প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রাণি সম্পদ অফিসের উদ্যোগে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ একেএম হাসিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান। ভিটি কম্পাউন্ডার মাসুদ আলী খানের সঞ্চালনায় সুফলভোগীদের  মধ্যে বক্তব্য রাখেন ওসমান গণি, কামরুল বাহার খোকন, জনির উদ্দিন, মিনারুল, শহিদুল ইসলাম। আলোচনাসভা শেষে সুফলভোগী ২২ জনকে লেয়ার, ব্যাকওয়ার্ড পোল্ট্রি, গোট রেয়ারিং, ডেইরী বিফ ফ্যাটেনিং ও ঘাস চাষি খামারীদের মধ্যে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)