আলমডাঙ্গায় মোটরসাইকেলের সঙ্গে শিশুর ধাক্কা লাগায় চালককে মারধর

আপলোড তারিখঃ 2021-05-29 ইং
আলমডাঙ্গায় মোটরসাইকেলের সঙ্গে শিশুর ধাক্কা লাগায় চালককে মারধর ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার পাঁচকমলাপুরে মোটরসাইকেলের সঙ্গে শিশুর ধাক্কা লাগায় বাঁধন হোসেন (১৭) নামের এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচজকলাপুর গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা বাঁধনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। বাঁধন হোসেন পাঁচজকলাপুর গোপালনগর গ্রামের দেলুর ছেলে। জানা যায়, গতকাল সন্ধ্যায় দ্রুত গোতীতে মোটরসাইকলেযোগে বাড়ি থেকে বের হয়ে গোপালনগর গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিল বাঁধন। এসময় রাস্তার অদূরের বাড়ির একটি শিশু দৌরে রাস্তা পার হতে গেলে মোটরসাইকেলের সামনে পরে। এসময় মোটরসাইকলের ব্রেক ধরলে বাঁধন নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায়। এ দুর্ঘটনায় শিশুটিও আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা বাঁধনকে মারধর করে। খবর পেয়ে বাঁধনের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, ‘রোগীর শরীরের বিভিন্ন স্থানে রাস্তার সঙ্গে ঘষা রেগে কেটে ছিলে গেছে। এছাড়াও তাকে মারধর করা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)