মেহেরপুর সদরের পিরোজপুর থেকে চোরাই গরু উদ্ধার

আপলোড তারিখঃ 2021-05-28 ইং
মেহেরপুর সদরের পিরোজপুর থেকে চোরাই গরু উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের যাদুখালি ক্যাম্প পাড়া থেকে একটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে যাদুখালি ক্যাম্প পুলিশ একই পাড়ার ঠান্ডুর ছেলে আাশাদুল হক আসাদের (৩৫) বাড়ি থেকে গরুটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে জানা যায়, বুধবার দিন গতরাতে গাংনী থানাধীন ভোমরদাহ গ্রামের তোজাম্মেল হকের ছেলে মিরাজ আলীর একটি গরু চুরি হয়ে যায়। বৃহস্পতিবার সকালে গরুর মালিক মিরাজ আলী গোয়ালে গিয়ে দেখেন তাঁর গরু নেই। তখন থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা পুলিশের মাধ্যমে জানতে পারে যে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে একটি চোরাই গরুর সন্ধান পাওয়া গেছে। পিরোজপুর গ্রামে এসে মিরাজ আলী তাঁর গরুটি শনাক্ত করে। যাদুখালি পুলিশ ক্যাম্প এর টুআইসি এটিএসআই আনিসুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে যাদুখালি ক্যাম্প পাড়ায় আসাদুলের বাড়ি থেকে চোরাই গরুটি উদ্ধার করি। এ সময় আসাদুল পলাতক ছিল। মেহেরপুর সদর থানার এসআই আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং গরুটি ক্যাম্প হেফাজতে নিই।উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় গরুর মালিককে গরু ফেরত দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)