ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে ২০ সেকেন্ডে টর্নেডো ঝড়ে লন্ডভণ্ড ক্ষতিগ্রস্ত ৯৪টি পরিবারের মধ্যে নগদ অর্থ-সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আড়মুখী গ্রামের ক্ষতিগ্রস্ত ওইসব পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এসময় জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় চেয়ারম্যান কবীর হোসেন বিশ্বাস জানান, গত মঙ্গলবার বিকেলে হঠাৎ ঝড়ে সদর উপজেলার আড়মুখী গ্রামে শতাধিক বাড়িঘর লন্ডভণ্ড হয়ে যায়। উপড়ে যায় শত শত গাছপালা। ক্ষতিগ্রস্ত ওসব পরিবারের মধ্যে সরকারের দেওয়া ত্রাণ সহযোগিতা বিতরণ করা হয়। এর আগে তাদের শুকনা খাবার দেওয়া হয়েছে।
