ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
নাগরিক সেবা তরান্বিত করার লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নে উপজেলা ও ইউনিয়ন রাজস্ব প্রশাসনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ই-মিউটেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসের বাস্তবায়ন ও উপজেলা পরিষদের আয়োজনে এ ই-মিউটেশন প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তৃতা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন (এসিল্যান্ড) সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত কুমার সিংহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানুনগো মিলাদ হোসেন মিয়া, সার্ভেয়ার মাজেদুল ইসলামসহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানটির সার্বিক সহায়তায় ছিলেন উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সী (জাইকা)।
