মহেশপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-05-28 ইং
মহেশপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার গোপালপুর বালিবাজার গ্রামে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও বালিবাজার পাড়ার বাসিন্দা শফিকুল্লাহ জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে গোপালপুর গ্রামের ওহেদ আলী তার মেয়ে টুপা খাতুনকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় সাপ তাকে পাঁচবার কামড় দেয়। এ সময় শিশুটি চিৎকার করতে থাকলে ওহেদের ঘুম ভেঙ্গে যায় এবং মেয়ের কোমরে সাপ পেঁচানো অবস্থায় দেখে তিনি সাপটিকে ছুড়ে ফেলে দেন। পরে ঝাড় ফুক করা অবস্থায় রাত ১টার দিকে শিশুটির মৃত্যু হয়। মহেশপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ওয়ার্ডের বাসিন্দা ওহেদ মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মেয়েটি প্রথম শ্রেণীতে পড়তো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)