ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় একটি গাঁজা গাছসহ শুকুর আলী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক শুকুর আলী সদর উপজেলার দশমী গ্রামের মৃত আরেশ আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দশমী গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। জানা যায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল মেজর মোহাম্মদ মাসুদ হায়দারের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় দশমীর মাঠস্থ পানের বরজের ভেতর গাঁজা গাছসহ গাঁজা চাষাবাদকারী শুকুর আলীকে আটক করা হয়। আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
