নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় অনলাইনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে দুটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিযোগীকে চুয়াডাঙ্গা জেলার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে। ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপ এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপ। প্রতিযোগিতার বিষয় ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’। প্রতিযোগীকে স্বহস্তে চিত্রাঙ্কন করতে হবে। চিত্রকর্ম স্ক্যান করে ৩০ মে এর মধ্যে diochuadanga2015@gmail.com এই মেইলে পাঠাতে হবে। হার্ডকপি ৩১ মে সাড়ে বারোটার মধ্যে জেলা অফিসে পাঠাতে হবে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে সনদপত্রসহ পুরষ্কার প্রদান করা হবে। বিস্তারিত জানার জন্য ০১৭১৬-০১৭৮০৫ নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
